শিরোনাম
◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

মনির দেওয়ান: [২] বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর) ইউনিয়নের সলদি লক্ষীপুর এলাকায় আওয়ামীলীগের আভ্যন্তরিন কোন্দলে ছত্তার ঢালী (৫৫) ও সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৩) নামে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, মেহেন্দিগঞ্জের পার্শ্ববর্তী হিজলা উপজেলার সীমান্তবর্তী ধূলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারী ও ধূলখোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জামাল উদ্দিন ঢালীর মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, মামলার একাধিক ঘটনা ঘটছে।

[৩] স্থানীয়রা জানান, পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে ধূলখোলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক জামাল উদ্দিন ঢালীর বড় ভাই মেহেন্দিগঞ্জ উলানিয়া (উত্তর) ইউনিয়নের সলদী লক্ষীপুর এলাকার বাসিন্দা ইউপি সদস্য রবী ঢালির নাতনীর বিয়ের অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে ধূলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কামাল বেপারী’র ৫০/৬০ জন কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

[৪] এতে ঘটনাস্থলেই স্থানীয় সামছুল হক কবিরাজের ছেলে দিনমজুরী সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৩) নিহত হয়। এছাড়াও হামলায় প্রায় ২৫ জন গুরুতর আহত হয়।

[৫] আহতদের মধ্যে জামাল উদ্দিন ঢালীর ভাই ছত্তার ঢালী (৫৫) কে মারাত্বক আহত অবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।

[৬] হামলার সংবাদ পেয়ে সিনিয়র এ.এস.পি শুকুমার রায় (মেহেন্দিগঞ্জ সার্কেল) ও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেণ। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

[৭] এই হত্যার ঘটনায় যেকোন সময় আরো বড় ধরনের সংঘর্ষের আংশকা করছে এলাকাবাসী।

[৮] এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, হামলার ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনি এবং ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়