শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তির আগেই আলোড়ন সৃষ্টি ‘শেরণী’র

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি করেছে বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরণী’। বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সিনেমাটিতে বিদ্যাকে দেখা যাবে একজন বন বিভাগের কর্মকর্তা হিসেবে। যিনি মানুষ এবং পশু পাখির মধ্যকার জটিল সব বিষয় নিয়ে কাজ করেন। একুশে টেলিভিশন

সিনেমাটি পরিচালনা করেছেন অমিত মাসরুকার। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং অবুনদান্তিয়া এন্টারটেইনমেন্ট।

সিনেমাটি মুক্তির বিষয়ে কথা বলেছেন- অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান নির্বাহী বিজয় সুবরামানিয়াম। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শকুন্তলা দেবীর অসাধারণ সাফল্যের পর, শেরণী নিয়ে আমরা সকলেই দারুণ উচ্ছ্বসিত। আমি মনে করি ভারত এবং ভারতের বাইরে সকল সিনেমাপ্রেমীরাই বিদ্যার নতুন এ সিনেমার অপেক্ষায় রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি দর্শকদের পুরোপুরি আনন্দিত করবে কিনা তা আমি জানিনা। তবে এটি দারুণ এক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ দেবে। এটা নিশ্চিত বলতে পারি।’

এ সিনেমায় বিদ্যাসহ আরও অভিনয় করছেন, সেক্সেনা, মুকুল চাদ্দাহ, বিজয় রাজ, লা আরুণসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়