শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে নতুন সংক্রমিত প্রায় পৌঁনে তিন লাখ, ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ৪ হাজার ৫২৫

রাকিবুল রিফাত: [২] ভারতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ২ কোটি ৫৫ লাখ যেখানে মোট মৃত্যু দুই লাখ ৮৩ হাজার ছাড়ালো। দি ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] তবে ২৪ ঘণ্টায় কমেছে নতুন শনাক্তের হার। নতুনভাবে দুই লাখ ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে পাওয়া গেছে করোনা। এ তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে একদিনে ৩৩ হাজারের বেশি মানুষ করোনা পজেটিভ। এছাড়া ৩০ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে কেরালা ও কর্ণাটকে।

[৪] মহারাষ্ট্রে কিছুটা কমে এসেছে দৈনিক সংক্রমণ হার। রাজ্যটিতে মঙ্গলবার মৃত্যু ৬৮০ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫২৫ জনের। এছাড়া সাড়ে তিনশোর বেশি মানুষ মারা গেছে তামিলনাড়ুতে।এছাড়া ১১ টি রাজ্যে একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়