শিরোনাম
◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা ◈ সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করলো ইরান ◈ দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: বাতিল ৩২০ ফ্লাইট, বিপর্যস্ত এভিয়েশন ও শ্রমবাজার ◈ ইরান আত্মসমর্পণ করবে না: পার্লামেন্ট স্পিকার ◈ হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দু’জনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু ◈ ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ বিয়ের প্রলোভন, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ—কাতারে গ্রেপ্তার আ.লীগ নেতা ◈ ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিমান বাহিনী প্রধানের মতবিনিময়

মাসুদ আলম: [২] সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সফরের অংশ হিসেবে সোমবার তিনি জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশন্সের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পেয়ারে লেকরোইক্স এবং ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

[৩] মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়, মতবিনিময়কালে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, শান্তিরক্ষীদের টিকাদান, অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান মোতায়েন ও নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও বিশ্বশান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

[৪] এ ছাড়াও সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অ্যাভিয়েশন কোম্পানি লকহিড মার্টিন পরিদর্শন করেন এবং সেখানে তিনি ঋ-১৬ বিমানের সিম্যুলেটর ফ্লাইং করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়