শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মাদ্রাসাছাত্র গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তথ্যপ্রযুক্তি আইনে শেখ রাসেল (১৯) নামে এক মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) ভোরে তাকে গ্রেপ্তারের পর দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

আটক রাসেল বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হেসেনের ছেলে। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার বাশঁবাড়িয়া কওমী মাদ্রাসার সাত জামাতের শিক্ষার্থী।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান বলেন, গত ১৭ মে শেখ রাসেল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এ ঘটনায় চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ বাদী হয়ে সোমবার (১৭ মে) রাতে তথ্যপ্রযুক্তি আইনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামি শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়