শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! : নোবেল

ডেস্ক রিপোর্ট : : জনপ্রিয় কন্ঠশিল্পী জেমসকে চ্যালেঞ্জ করা ছাড়াও নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন রিয়েলিটি শো’তে জনপ্রিয় পাওয়া নোবেল। এবার সমস্ত সাংবাদিক সমাজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফেসবুকে লিখেন, পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।

ঈদের দিন থেকেই নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন রিয়েলিটি শো’তে গান গেয়ে জনপ্রিয় পাওয়া নোবেল। তার ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে পোস্ট হয়েছে সুরকার আহমেদ হুমায়ূনের ক্যারিয়ার শেষ করার হুমকি। এছাড়া গানে ইতি টানার পাশাপাশি, নিজের মৃত্যুর তারিখও ঘোষণা করেছেন বিতর্কিত এই কন্ঠশিল্পী। যদিও তার ভেরিফাইড পেজ বেহাত হয়েছে বলেও দাবি করেন নোবেল।

ভারতীয় একটি রিয়েলিটি শোতে গান গেয়ে দুই বাংলার মন কাড়েন মাঈনুল আহসান নোবেল। কন্ঠশিল্পী হিসেবে তকমা পাওয়ার পরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি দেশের স্বনামধন্য সংগীতশিল্পী এবং সুরকারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আপত্তিকর পোস্ট দিয়েছেন নোবেল।

যদিও পরবর্তীতে নোবেল ফেইসবুক পেজে জানান ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো। এছাড়া নিজের মৃত্যুর তারিখ ঘোষণার পাশাপাশি, ফেসবুক পেইজ বন্ধ করে দেয়ার স্ট্যাটাসও দেন নোবেল। গেল রবিবার রাতে এসব বিষয়ে জানতে এক গণমাধ্যমকর্মী ফোন করলে, বাসা থেকে তাকে তুলে নেয়ার হুমকি দেন নোবেল। এরপরই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই প্রতিবেদক। এই ঘটনার একদিন না যেতেই আবারো নিজের ফেসবুক পেজে সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেন বিতর্কিত এই কন্ঠশিল্পী।

  • সর্বশেষ