শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে, আবারও এই যক্তি তুলে ধরে হামাসকে রকেট হামলা বন্ধ করতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার সকালে গাজা উপত্যকায় আরও এক দফা বড় ধরণের আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় পুরো গাজা সিটি বড় ধরণের বিস্ফোরণে কেঁপে ওঠে। এই হামলা ছিলো রোববারের হামলার চেয়েও বড়। সে হামলায় নিহত হন ৪২ ফিলিস্তিনি। গত ৮ দিনের হামলায় আহত হয়েছেন ১৩০০ এর বেশি ফিলিস্তিনি। আল-জাজিরা

[৩] রোববার বাংলাদেশ সময় রাতে সমস্যা সমাধানে বসেছিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু কোনও ধরণের যৌথ বিবৃতি প্রদানে ব্যর্থ হয় পরিষদ। এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।

[৪] এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন উভয় পক্ষকেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে তিনি আবারও সব সমস্যার জন্য হামাসকেই দায়ী করেন। তবে তার দাবী অনুসারে, যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এপি

[৫] গাজাভিত্তিক সাংবাদিক ইউমনা আল সাইদ জানিয়েছেন, আহতদের জায়গা দিতে পারছে না আল-শিফা হাসপাতাল। তিনি জানান, হাসপাতালের করিডোরেও জায়গা নেই। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। জেনারেটর চালানোর মতো জ¦ালানীও নেই।

[৬] ইসরায়েলের নৃশংস আগ্রাসনের জবাবে ফিলিস্তিন থেকে নিয়মিতই রকেট হামলা চালানো হচ্ছে। আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে যে হারে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হচ্ছে, তা দেখে বিস্মিত ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী রোববার স্বীকার করেছে, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চহারে রকেট হামলার মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়