শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির

শরীফ শাওন: [২] দূর পাল্লার বাস সার্ভিস বন্ধ রাখায় ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে যাত্রী সাধারণ। প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক-পিকআপে গাদাগাদি করে কেউবা শত শত মাইল পায়ে হেঁটে ঢাকা ছেড়েছে মানুষ।

[৩] সোমবার সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বিবৃতিতে আরও বলেন, এতে মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হবার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছে।

[৪] বিবৃতিতে দাবি জানিয়ে বলেন, কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জরুরি ভিত্তিতে আন্তঃজেলা ও দূর পাল্লার নন-এসি বাস সার্ভিস চালু করা হলে এসব যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও কমবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়