শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউসহ ৭টি হাসপাতালে কোভিড টিকাদান সাময়িক বন্ধ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল-সাভার, সিএমএইচ ঢাকা, বিএনএস হাজী মহসিন, সচিবালয় ক্লিনিক, মেডিকেল স্কোয়াড্রন, বিএএফ বেজ বাশার, মেডিকেল স্কোয়াড্রন বিএএফ বঙ্গবন্ধুতে কোভিড টিকাদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার এসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে টিকা প্রদান বন্ধ করা হয়েছে।

[৩] ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত হলে দ্বিতীয় ডোজ গ্রহীতাদের এসএমএস দিয়ে টিকা গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। ঈদের পর রোববার প্রথম দিনে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে গিয়ে অনেকেই ফিরে গেছেন।

[৪] হাসপাতাল কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন প্রবেশদ্বারে। সেখানেই এসব তথ্য জানানো হয়। গত ২৮ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়