শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০১:২৭ রাত
আপডেট : ১৫ মে, ২০২১, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর অ্যাম্বুলেন্স ভাড়া মেটাতে যা করলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বর্তমান করোনা পরিস্থিতিতে দিশে হারা মানুষ। সংক্রমণ ও মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা নিয়ে সমস্যা বেড়েই চলেছে। এবার দাদাগিরির অভিযোগ উঠলো অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার রুপি দাবি করেন ওই অ্যাম্বুলেন্স চালক। উপায় না পেয়ে বাধ্য হয়ে গয়না বন্ধক রেখে ভাড়া মেটান ওই বধূ।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরেই অসুস্থ। উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে স্বামীকে কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন ওই নারী। অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক হয় ১২ হাজার রুপি।

কিন্তু কলকাতার একাধিক হাসপাতালে ঘুরেও বেড পাননি তারা। এক পর্যায়ে বাধ্য হয়ে অসুস্থ স্বামীকে উত্তরপাড়া ফিরিয়ে নিয়ে যান তিনি। অ্যাম্বুলেন্স চালক ভাড়া বাবদ দাবি করেন ৩৩ হাজার রুপি। কিন্তু এতো অর্থ তার কাছে নেই, অ্যাম্বুলেন্স চালককে বোঝানোর চেষ্টা করেন ওই বধূ। তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত গয়না বন্ধক দিয়ে অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বাধ্য হন তিনি।

এ ব্যাপারে অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে চালকের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাস দিয়েছেন। তবে এই প্রথম নয় দেশটিতে পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েকগুণ ভাড়া হাতিয়ে নিচ্ছেন চালক। যা করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়