শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজায় শহীদদের লাশের স্তুুপ আর সৌদিতে বাদশাহী জামাত

রাশিদুল ইসলাম : [২] সৌদি বাদশাহ সালমান অব্যাহত নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যে প্রার্থনা করেছেন। সৌদি আরবের ২০ হাজার ৫৬৯টি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়। বাদশাহ সালমান নিওমে ঈদের জামাতে অংশ নেন। বাদশাহ সারাবিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছা বা সৌদি আরবের কোনো মসজিদে গাজায় ইসরায়েলি আগ্রাসন, হামলায় নিহতদের জন্যে আল্লাহর কাছে একটি বাক্য উচ্চারণ হয়নি। আরব নিউজ/ডেইলি মেইল

[৩] টুইটে বাদশাহ সালমান রমজানের রোজা ও নামাজ শেষ করে ঈদুল আল-ফিতরকে মঙ্গল ও সন্তুষ্টির লক্ষণ হিসাবে সর্বশক্তিমানকে আল্লাহকে ধন্যবাদ জানান। বাদশাহ বলেন আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সমস্ত বিশ্বকে সমস্ত মন্দ থেকে পরিষ্কার করা যায়, আমাদের ক্ষতি থেকে রক্ষা করুন এবং তিনি আমাদের অব্যাহত সুরক্ষা, স্থায়িত্ব এবং প্রশান্তি দান করুন। বাদশাহর এ বাণীতেও ফিলিস্তিনি মুসলমানের ওপর কিংবা আল-আকসা মসজিদে ইসরায়েলি সন্ত্রাসের কোনো বিন্দুমাত্র উল্লেখ নেই।

[৪] সৌদি বাদশাহ তার বাণীতে স্বাস্থ্য, সমাজ, অর্থনীতি ও করোনাভাইরাস মহামারীর কথা উল্লেখ করে বলেন আরব বিশ্বে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপের বিষয়ে তিনি আশাবাদী, যাতে বিশ্বের সমস্ত অঞ্চলে সুরক্ষা ও সমৃদ্ধি বিরাজ করতে পারে।

[৫] বিশ্ব মুসলিম উম্মাহ ও পবিত্র দুই মসজিদের খাদেম হিসেবে বাদশা সালমান দুনিয়ার খবর রাখবেন এটাই স্বাভাবিক কিন্তু রিয়াদ থেকে ৮৮২ মাইল দূরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর কি বাদশাহর কানে এখনো পৌঁছেনি?

[৬] ফিলিস্তিনিদের ওপর দুর্দশা গত কয়েক দশকে আরো বেড়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে সৌদি বাদশাহ আপনিতো ডিল অব দি সেঞ্চুরি করেছেন, তাহলে ফিলিস্তিনিদের রক্ত ঝরছে কেনো?

[৭] পৃথিবীতে ইসরায়েল যেমন কৃত্রিম রাষ্ট্র, বাদশাহ আপনাদের আরব রাষ্ট্রগুলোও তেমনি। কৃত্রিমভাবে উৎপাদিত। আপনাদের জন্মই হয়েছে সাম্রাজ্যবাদীদের দোসর, নতজানু, পদলেহী অবস্থানের জন্যে। প্রতিরোধ কি জিনিস আপনি বাদশা জানেন না, আপনার বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, বোমারু বিমান, ট্যাঙ্ক, গোলাবারুদ ইয়েমেনের নিরস্ত্র মানুষের ওপর বর্ষণ হয় যেমন গাজায় ইসরায়েলিরা আগ্রাসন চালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়