শিরোনাম
◈ কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ ◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৬:৪৫ সকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেরিতে যানবাহন কম, তবে থামেনি দক্ষিণমুখী জনস্রোত

তরিকুল ইসলাম: [২] ঈদের সকাল। শিমুলিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি।

[৩] ঘন্টাখানেক পর ফেরিতে স্থান পেলো সাতটি ব্যাক্তিগত গাড়ি ও বেশ কিছু মটর সাইকেল।

[৪] ছাদ, ক্যান্টিনসহ কোথাও যেন একটু দম ফেলার জায়গা নেই। ক্যান্টিনে চলছে খাওয়া দাওয়া, হৈ হুল্লোড় ও পান-সিগারেটের আড্ডা।

[৫] মোটা দাগে, স্বাস্থ্যবিধির কোনও বালাই ছিলো না কারো মধ্যে।

[৬]ঈদ যাত্রার এই মহা আয়োজনে স্পিড বোটের পাশাপাশি ট্রলার ও মাছ ধরার নৌকায়ও  যাত্রী পরিবহন করতে দেখা গেলো।

[৭] ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতেও ছিল একই রকম পরিস্থিতি। তবে, তুলনামূলক কমে আসছে যাত্রী ও পরিবহনের চাপ।

[৮] ফেরিতে থাকা ব্যক্তিগত বাহনগুলোর চালকদের সঙ্গে কথা বলে জানা গেলো, ঢাকা থেকে এসেছেন। গন্তব্য ভিন্ন ভিন্ন হলেও সবাই মূলত যাত্রী পরিবহন করছেন।

[৯] প্রশাসনের নজরদারি এড়াতে নামসর্বস্ব পত্রিকার স্টিকার লাগিয়ে নিয়েছেন অনেকে। এজন্য সংশ্লিষ্ট পত্রিকার মালিককে মাসিক চুক্তিভিত্তিক দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়