শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা জ্যাম নয় যে কেউ চাইলেই বানাতে পারবে: বিজেপির আইটি প্রধান

ডেস্ক রিপোর্ট : টিকা জ্যাম নয় যে ইচ্ছে করলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। ভারতে বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বলেছেন, ‘যেসব রাজ্যে টিকার প্রয়োজন সবচেয়ে বেশি, তারাই আগে পাবে টিকা, বাকিদের অপেক্ষা করতে হবে।‘

ভারতে অমিতের এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ করোনা পরিস্থিতিতে যখন দেশটিতে টিকার জন্য হাহাকার চলছে, তখনই টিকাকে জ্যামের সঙ্গে তুলনা করেছেন অমিত।

সম্প্রতি টিকার উৎপাদন বাড়াতে ভারতের 'অন্য' সংস্থাগুলোর হাতে টিকার ফর্মুলা তুলে দেয়ার পরামর্শ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে জানান, টিকার উৎপাদন বাড়াতে দেশি-বিদেশি সংস্থাগুলোকে এগিয়ে আসতে কেন্দ্রকে বলা উচিত।

বুধবার রাতে টুইটে সেই প্রসঙ্গেই অমিত লেখেন, ‘টিকা জ্যাম নয় যে, কেউ চাইলেই বানিয়ে ফেলতে পারবে’। দেশের টিকা উৎপাদনের ক্ষমতা যে সীমিত, তা মেনে নিয়েই অমিত লেখেন, ‘করোনা পরিস্থিতিতে যে সব দেশ একেবারে প্রথম দিকে নিজেদের টিকা তৈরি করতে পেরেছিল, তাদের মধ্যে ভারত ছিল অন্যতম। কিন্তু তখন বিরোধীরা নানা কথা বলেছিলেন, প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আর এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর তাদেরই আরও টিকা চাই। আপাতত দেশের টিকা উৎপাদন ক্ষমতা এটুকুই। তা দিয়েই অগ্রাধিকারের ভিত্তিতে সরবরাহ করে কাজ চালাতে হবে’।

উৎসঃ mzamin

  • সর্বশেষ
  • জনপ্রিয়