শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০২:০৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন: লি জিমিং

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে চীনের উপহারের পাঁচ লাখ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। নিজ দেশে চাহিদা থাকার পরও বন্ধুদেশের পাশে থেকে চীন তার দায়িত্বশীলতা রক্ষা করছে।

[৩] আজ আন্তর্জাতিক ‘নার্সেস ডে’, পবিত্র রমজান মাস, সামনে ঈদ। সব মিলিয়ে এই সময়ে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে সহযোগিতায় সিনোফার্মের ৫ লাখ টিকা হস্তান্তরের জন্য ভীষণ আনন্দিত।

[৪] চীন বাংলাদেশকে সহায়তা দিতে সব সময় প্রস্তুত উল্লেখ করে দেশটির দূত বলেন, করোনা নিয়ে বিগত দিনগুলোতে আমরা একসঙ্গে কাজ করেছি।

[৫] চীনে যখন প্রথম করোনার প্রকোপ শুরু হলো, তখন আমাদের চিকিৎসা সামগ্রী দিয়ে বাংলাদেশ পাশে থেকেছে। ঠিক এখানেই সেদিন আমার হতে চীনের মানুষের জীবন রক্ষায় চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়েছিলো। আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়