শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ম অধর্মঃ

মোঃ শামসুল ইসলাম: যে সমাজ ধর্মের মূলনীতিগুলো থেকে যতটুকু সরে যায় সে সমাজে ধর্ম নিয়ে তত বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। আমাদের উপমহাদেশে এটাতো পরীক্ষিত সত্য!

অভিনেতা চঞ্চল চৌধুরী মায়ের সাথে একটি অসম্ভব সুন্দর ছবি শেয়ার করে এই পবিত্র রমজান মাসে ধর্মের নামে একশ্রেণির মুসলমানের আক্রমণের শিকার হয়েছেন। এটা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি।

আমি যে কারণে চিন্তিত তাহলো তরুণ সমাজের এক উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মের মর্মবাণী ধরতে পারছে না। কাউকে এভাবে আঘাত করা যে কোনোভাবেই ধর্মসম্মত নয় এটি তারা শিখেনি।

আরো উদ্বেগের ব্যাপার হচ্ছে প্রকৃত ধর্ম শেখার জন্য এদেশে তাদের কোনো শিক্ষক নেই। বিভিন্ন কারণে হেফাজতের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি অন্তর্হিত হয়েছে।

মাদ্রাসাগুলোতে একের পর এক শিশুদের বলৎকারের ঘটনায় যখন সবাই চরম উদ্বিগ্ন, তখন হেফাজত তথা কওমি মাদ্রাসার অনেক শিক্ষক নিজেদের সংশোধন না করে নেমেছিলেন রাজনীতিতে।

ওয়াজের নামে তাদের এক কোটারী হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। জনগণের কেউ হতভম্ব হয়েছেন, কেউ বা হয়েছেন বিভ্রান্ত। আমি এগুলো নিয়ে আগেও লিখেছি।

অপরদিকে সেক্যুলারিস্টদের ধর্ম নিয়ে উন্নাসিকতা তো আছেই। বোরকা পরে যখন একজন মা তার ছেলের সাথে ক্রিকেট খেলেন, তারাও হয়ে উঠেন রুষ্ট। দূরে ঠেলে দেন ধর্মে আগ্রহী এক বিশাল জনগোষ্ঠীকে।

সুতরাং তরুণরা যা করার তাই করছে। অনলাইনে দেশে বিদেশী বিভিন্ন ধর্মীয় কন্টেন্ট দেখে তারা হচ্ছে বিভ্রান্ত। তারা তো ধর্মের সৌন্দর্য বা মাধুর্য দেখেনি। ধর্মের নামে তাই তারা ঘটাচ্ছে অধর্ম।

কোথাও জায়গা না পেয়ে তাদের ক্ষোভ সব ঢেলে দিচ্ছে ফেসবুকে। ফেসবুকে এখন আর ঢোকা যায়না। বেশিরভাগকেই আনফলো করে রাখতে হয়।
কিসের সামাজিক মাধ্যম! এদেশে ফেসবুক দিনে দিনে রুচিহীন ঝগড়াবিবাদ আর পারস্পরিক আক্রমণের এক ভাগাড়ে পরিণত হচ্ছে!

ফেসবুক থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়