শিরোনাম
◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচি জীবনরক্ষাকারী উদ্যোগ: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সঠিকভাবে মাস্ক পরিধান করার মাধ্যমে কোভিড-১৯ এর সংক্রমণ কমানো এবং মানুষের জীবন বাঁচানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৪৯ হাজার লোক বাস করে, তাদেরকে বুঝিয়ে যথাযথভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতেই এই কর্মসূচীটি গ্রহণ করা হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় রাজলক্ষী শপিং কমপ্লেক্স এলাকায় ডিএনসিসির মাস্ক পরি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৪] আতিকুল ইসলাম বলেন, এই কর্মসূচীকে সফল করার জন্য দেড় শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন এলাকায় কাজ করছে। তাদের মাধ্যমে লোকজনকে মাস্ক পরার সঠিক নিয়ম হাতে কলমে শেখানোর পাশাপাশি প্রতিদিন প্রায় ১৫ হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে। জনকল্যাণমূলক এই কর্মসূচির শুরু থেকে নিয়মিত পর্যবেক্ষণসহ সাত দিন পর এর প্রভাব পর্যালোচনা করা হবে।

[৫] মেয়র আরো বলেন, প্রচলিত আইন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার কারণেই ইতোমধ্যে অনেক হোটেল, রেস্টুরেন্ট, দোকান, শপিংমল এবং কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধ করে দেয়া হয়েছে।

[৬] আতিকুল ইসলাম আরও বলেন, নিজের পরিবার, শহর ও দেশকে সুরক্ষিত রাখতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে এবং সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলতে হবে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ