শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চীনে কাচের সেতুর পাটাতন ভেঙে ৩৩০ ফুট উঁচুতে ঝুলে থাকলেন এক ব্যক্তি

আসিফুজ্জামান পৃথিল: [২] দুর্ঘটনার সময় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। এ সময় কাচের পাটাতনের কয়েকটি টুকরো ভেঙে উড়ে পড়ে যায়। চীনে আনুমানিক ২ হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ নকশায় এসব সেতু নির্মাণ করা হয়। দ্য গার্ডিয়ান

[৩] লংজিং শহরের কাছের ওই সেতুর মাঝামাঝি জায়গায় ঝুলন্ত ওই ব্যক্তির ছবি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ভাইরাল হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। ওই ব্যক্তি এখন নিরাপদে রয়েছেন। সিনহুয়া

[৪] ওই পর্যটককে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। লংজিন সিটি ওয়েইবো পেজে জানানো হয়েছে, ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

[৫] চীনে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালে হুবেই প্রদেশে কাচের তৈরি ৩২টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে সেতু, ডেক ও বিভিন্ন ওয়াকওয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়