শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক

দিদারুল আলম: [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৩৯০ জন। এদিকে করোনায় নতুন করে মৃত্যুবরণ করেছেন একজন।

[৩] সিভিল সার্জন কার্যালয় থেকে মঙ্গলবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

[৪] এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজসহ মোট নয়টি ল্যাবে সোমবার (১০ মে) চট্টগ্রামের ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

[৫] বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩ কোভিড রোগী পাওয়া গেছে ২৮১টি নমুনা পরীক্ষায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনা ধরা পড়েছে।

[৬] চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করা হয় সোমবার। এর মধ্যে ২০ জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮ জনের। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ করোনা রোগী শনাক্ত হয়েছে।

[৭] এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এ ছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করা হলেও কারও দেহে করোনার ভাইরাস মিলেনি।

[৮] চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন শনাক্ত ১০৬ জন আক্রান্তের মধ্যে নগরীর ৭৪ জন এবং ৩২ জন উপজেলার বাসিন্দা। আর একমাত্র মৃত ব্যক্তিটিও মহানগরীর বাসিন্দা ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ