শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে লোকালয় থেকে মেছো বাঘ উদ্ধার

মুহাম্মদ ওমর ফয়সাল: [২] চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয়ে ধরা পড়েছে মেছো বাঘ। সোমবার (১০ মে) বিকালে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এনাম সওদাগর বাড়ির পার্শ্ববর্তী বিল থেকে এ মেছো বাঘটি আটক করা হয়।

[৩] স্থানীয়রা জানান, বিগত কয়দিন ধরে লোকায়ে এসে বাঘটি অতর্কিতভাবে এলাকার মানুষের হাঁসমুরগির উপর ঝাঁপিয়ে পড়ছিল। সোমবার বিকালে ওই বাড়ির কয়েকজন যুবক আম পাড়তে গিয়ে বিলের মধ্যে বাঘটিকে দেখতে পায়। তারা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মেছো বাঘটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বন বিভাগে খবর দিলে তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

[৪] এদিকে, মেছো বাঘটি আটকের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশেপাশের সাধারণ মানুষ একনজর দেখতে ছুটে আসে।

[৫] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এটি একটি বিপন্ন প্রজাতির তালিকার প্রাণী। এগুলোকে মেছোবাঘ বা বনবিড়ালও বলা হয়ে থাকে। এরা সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং জলাভূমির আশে পাশে বাস করে। এদের প্রধান খাদ্য মাছ।

[৬] উপজেলা নির্বাহী অফিসার সায়োদুল আরেফীন বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বাঘটি উদ্ধার করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়