শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত মানুষদের সাথে সিএমপি-বিদ্যানন্দ'র ব্যতিক্রমী এক টাকায় ঈদ আনন্দ

রাজু চৌধুরী: আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 'সিএমপি-বিদ্যানন্দ, এক টাকায় ঈদ আনন্দ' কার্যক্রম আয়োজন করা হয়।

সোমবার ১০ মে বন্দর নগরীর রাজাখালীর রাজবাড়ী কনভেনশন সেন্টারে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোর কুমার দাশ, স্বেচ্ছাসেবক প্রধান, বিদ্যানন্দ ফাউন্ডেশন।

জাতি ধর্ম বর্ণ অর্থ বিত্ত নির্বিশেষে সকলের মাঝে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতে যাকাত কিংবা দান নয়, নিজেদের সামর্থ্যের টাকায় ছিন্নমূল মানুষজন ঈদের পোশাক কিনে নিতে পারছেন। শিশু কিশোর তরুণ বয়স্ক সকল বয়সের মানুষের জন্যই ছিল এই আয়োজন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়