শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাজারের ভেতরে রক্তের ছাপ নিয়ে রহস্য

ডেস্ক নিউজ: সিলেট মহানগরের জল্লারপাড় এলাকার আমিন শাহ মাজারের ভেতরে রোববার সকালে রক্তের ছাপ দেখতে পান স্থানীয়রা। এনিয়ে শুরু হয় তোলপাড়, আতঙ্ক। মাজারকে ঘিরে জড়ো হয় এলাকার বাসিন্দারা। রক্তের সঙ্গে মাজারের ভেতরের টাইলসে মানুষের পায়ের ছাপের চিহ্নও রয়েছে।

তবে পুলিশ বলছে, এই রক্ত মানসিক ভারসাম্যহীন এক নারীর। পা কেটে তিনি মাজারের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান। এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে জল্লারপাড় এলাকার আমিন শাহ মাজারের ভেতরের টাইলস জুড়ে রক্তের ছাপ দেখতে পান। মেঝেতে রক্তমাখা পায়ের চিহ্নও লেগে ছিল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এলাকার অনেকে ভিড় জমান মাজার এলাকায়। এ খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ সময়ের আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, শনিবার রাতে মানসিক ভারসাম্যহীন এক নারীর পা কেটে যায়। পরে তিনি এই মাজারে আশ্রয় নেন। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ওই নারীকে হাসপাতালে পাঠান। তার রক্তই মাজারে লেগে আছে। সূত্র: সময়ের আলো

  • সর্বশেষ