শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরো এক মৃত ডলফিন

ডেস্ক নিউজ: সোমবার (১০ মে) সকাল ৮টার দিকে ও রোববার (৯ মে) রাত ৯টার দিকে সৈকতে ভেসে আসে মৃত ডলফিন দুটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার বেলা ১১টার দিকে সৈকত থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিনটি মৃত ডলফিন সোমবার সকালে মাটি চাপা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ডলফিনগুলোর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে জানান, রোববার দুটি ও সোমবার সকালে আরও একটি মৃত ডলফিন ভেসে আসে। মোট তিনটি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে। একটি বড় সাইজের আর বাকি দুটি ছোট সাইজের। ডলফিনগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে। সূত্র: জাগো নিউজ, বিডি জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়