শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গার্মেন্টে ঈদের ছুটি ৩ দিনের বেশি দেওয়ার এখতিয়ার নেই: মন্নুজান সুফিয়ান

শরীফ শাওন: [২] আরএমজি খাতে শ্রমিকদের ছুটির বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছুটি বাড়ানোর প্রস্তাবে এ সিদ্ধান্ত জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

[৩] রোববার শ্রমভবনে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত তিনদিনের বেশি যদি কাউকে ছুটি দেওয়া হলে তবে তাকে অবশ্যই কর্মস্থলেই থাকতে হবে। কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না।

[৪] মন্নুজান সুফিয়ান বলেন, সরকারি ছুটি তিনদিন নির্ধারণ করা হলেও অনেক গার্মেন্টেস ৫ থেকে ৭ দিন ছুটি দিয়েছে। ছুটি যাই হোক শ্রমিকদের কর্মস্থলে অবস্থান করতে হবে। এসময় শ্রমিকদের ওভারটাইম করাবেন বা পরে ছুটি দেবেন সেটি মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

[৫] বৈঠকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বছরে দু’টি ঈদ উদযাপন করে। তাই শ্রমিকরা তিনদিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরও দু’দিন বাড়ানোর দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়