শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা ইপিজেডের চায়না কোম্পানির কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার ২, বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি: [২] চায়নিজ জুতা কোম্পানি সিং শ্যাং এর এইচআর অফিসার খায়রুল বাশার সুমন হত্যাকান্ডের ঘটনায় সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া কালা ফাহিম ও আল-আমিন নামে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

[৩] রোববার ভোরে কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা শাহিন কাদির জানান, মূল হত্যাকান্ডে যে কয়জন অংশ নিয়েছে তাদের মধ্যে ফাহিম ও আল-আমিন অন্যতম। ফাহিম দক্ষিণ চর্থার মৃত হাবিবুর রহমানের ছেলে, গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলায়।

[৪] আল-আমিন নগরীর গোবিন্দপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[৫] পুলিশ জানায়, এর আগে গত শুক্রবার সুমনকে ছুরিকাঘাত করা মহিউদ্দিন নামে আরো একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। সে-ও দক্ষিণ চর্থা এলাকার আবদুল হকের ছেলে।

[৬] এদিকে খায়রুল বাশার সুমনকে হত্যাকারী সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানবন্ধন করেছে তার সহপাঠী বন্ধু ও স্বজনরা।

[৭] রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহনকারীরা এই মামলায় অপরাপর আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

[৮] উল্লেখ্য, ৩০ এপ্রিল বিকেলে কুমিল্লা ইপেজিড এর সামনে ঘাতদের ছ‚রিকাঘাতে মারা যান খায়রুল রাশার সুমন। কোম্পানি থেকে চাকরিচ্যুতির ঘটনাকে কেন্দ্র করে সুমনকে খুন করা হয় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছে র‌্যাব ও পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়