শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার

সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ২ কেজি ২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

[৩] শনিবার দুপুরে বাহার মিয়া নামের ওই যাত্রীকে গ্রীণ চ্যানেল অতিক্রম কালে আটক করা হয়। বাহার মিয়া দুপুর ১২টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে আগত একটি ফ্লাইটে (নং এসভি ৩৫৮০) ঢাকায় পৌঁছান। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।

[৪] কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, স্বর্ণ চোরাচালানের তথ্যে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। দুপুরে সৌদি আরব থেকে আগত একটি ফ্লাইটে আসা যাত্রী বাহার মিয়াকে গ্রীণ চ্যানেল অতিক্রম কালে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগেজে কোনো স্বর্ণবার বা স্বর্ণালঙ্কার থাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং করলে এতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ব্যাগেজ কাউন্টারে নিয়ে প্রেশার কুকার ও চার্জার লাইট ভেঙে ভেতর থেকে প্রায় ২ কেজি ২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

[৫] কাস্টমস কর্মকর্তা বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ