শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কোভিড রিলিফে ২ কোটি রুপি দিয়েছেন কোহলি-আনুশকা

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস সংক্রমণের তীব্রতায় ভারত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবার সহায়তা চেয়ে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহরি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

[৩] করোনায় সংকটের মুখে পড়া চিকিৎসা ব্যবস্থায় সহায়তা করতে ফান্ড উত্তোলনের পদক্ষেপ হাতে নিয়েছেন কোহলি ও আনুশকা। এই কোভিড রিলিফে ৭ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য তাদের। এরই মধ্যে ফান্ডে দুজনে ২ কোটি রুপি দিয়েছেন।

[৪] আনুশকা একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন যেখানে তিনি ও কোহলি কোভিড রিলিফের কাজে সবার সমর্থন চেয়েছেন। এই অভিনেত্রী লিখেছেন, আমাদের দেশ কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। আমাদের স্বাস্থ্যসেবা একেবারে কঠিন চ্যালেঞ্জের মুখে, দেশের মানুষের এই ভোগান্তি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তাই কেটোকে সঙ্গে নিয়ে কোভিড রিলিফে ফান্ড উত্তোলনে বিরাট ও আমি একটি ক্যাম্পেইন শুরু করলাম।

[৫] আনুশকা ও কোহলি ভিডিও বার্তায় বলেছেন, ভারত খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা মহামারির সঙ্গে লড়ছি। আমরা সেসব মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা দিন রাত লড়াই করছেন। তাদের নিবেদন অবিশ্বাস্য। কিন্তু তাদের আমাদের সমর্থন প্রয়োজন এবং তাদের সঙ্গে দাঁড়াতে হবে।

[৬] কোহলি আরও বলেছেন, অনেক আত্মবিশ্বাস নিয়ে এই ফান্ড উত্তোলনের কাজ শুরু করলাম। আশা করি এই কঠিন পরিস্থিতিতে যথেষ্ট সহায়তা আমরা পাবো। এই সংকটের মুহূর্তে দেশের মানুষ সহায়তা করতে এগিয়ে আসবে বলে আশাবাদী আমি। চলুন সবাই একসঙ্গে লড়াই করি এবং এটা আমরা মোকাবিলায় সফল হবোই।

[৭] সাত দিনের জন্য কেটোতে চলবে এই ফান্ড উত্তোলনের কাজ। এরপর সেই অর্থ পাঠানো হবে এসিটি গ্র্যান্টসে, যারা মহামারিকালে অক্সিজেন সরবরাহ, চিকিৎসা জনশক্তি, টিকা সচেতনতা ও টেলিমেডিসিন সুবিধা নিয়ে কাজ করছে। - জি নিউজ / টুইটার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়