শিরোনাম
◈ বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইকোপার্কের জঙ্গলে গলাকাটা অবস্থায় হাঁটা শিশুটি মারা গেছে ◈ সিড‌নি‌তে সন্ধ‌্যায় নারী এ‌শিয়ান কা‌পে চীনের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ বিশ্বকাপ ব্যর্থতায় ‘আর্থিক জরিমানা’ ‌দি‌তে হ‌বে পাকিস্তান ক্রিকেটারদের ◈ ইরানের যুদ্ধে ইংল‌্যান্ড, ফ্রান্স ও চীনসহ ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান? ◈ মানবতাবিরোধী অভিযোগে সালমান ও আনিসুলের মামলায় আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ◈ আজ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ◈ নারী এশিয়ান কাপে ইরান দ‌ক্ষিণ কো‌রিয়ার কা‌ছে হে‌রে গে‌লেও জয় কর‌লো মানুষের মন ◈ কুমিল্লা বিসিকের সেমাই রপ্তানি হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যে ◈ এপস্টেইন নথিতে স্টিফেন হকিংয়ের ছবি প্রকাশ, অনৈতিকতার অভিযোগ নাকচ পরিবারের

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

আরিফ উদ্দিন : [২] গাইবান্ধার পলাশবাড়ীতে হাসপাতালে থেকে ওষুধ আনতে গিয়ে প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলেননা শহরের খাদ্যগুদাম জামে মসজিদের সাবেক মোয়াজ্বিন মুন্সি আনসার আলী মন্ডল (৬৫)। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তিনি মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।

[৩] প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, পৌরশহরের উদয়সাগর গ্রামের মৃত বাচ্চা মন্ডলের ছেলে মুদি দোকানী আনসার আলী শারীরিক অসুস্থতায় বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ আনতে যাচ্ছিলেন।

[৪] শহরের অদূরে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমতঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

[৫] মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনী,ভাই-বোন,পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

[৬] দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়