শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন চালুর প্রথমদিনই তীব্র যানজট, যাত্রীদের মধ্যে স্বস্তি (ভিডিও)

মাসুদ আলম : [২] স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ২২ দিন পর রাজধানীতে শুরু হয়েছে বাস চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে বাসগুলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। যদিও চালকরা ট্রাফিক আইন মানছে না।

[৩] সরজমিন দেখা যায়, র্দীঘদিন পর গণপরিবহন চালু হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে  ট্রাফিক পুলিশ সদস্যরা। সরকারের নির্দেশনা অনুযায়ী বাসের দুই সিটের একটিতে যাত্রী বসিয়ে বাস চলাচল করছে। তবে নিকট আত্মীয় হলে পাশাপাশি সিটে বসে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। নেওয়া হচ্ছে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া।

[৩] গুলশান শাহজাদপুরের বাসিন্দা ডেইজি অনামিকা বলেন, দীর্ঘ দিন গণপরিবহন বন্ধ থাকায় অফিসে যেতে অনেক ভোগান্তি হতো। সিএনজি, রিকশা, প্রাইভেটকারে যেতে দিতে হতো কয়েকগুণ ভাড়া। তবে বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তি অনেকটা দূর হয়েছে। তবে ভাড়া দ্বিগুন গুনতে হচ্ছে।

[৪] একাধিক বাস চালক বলেন, যাত্রীদের চাপ বেশি। অর্ধেক সিট খালি রেখেই বাস চালাচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যায় যাত্রীরা না বুঝে পাশাপাশি সিটে বসে যাচ্ছেন। পরে তাদের বিষয়টি বুঝিয়ে সিট ফাঁকা করা হচ্ছে।

[৫] তবে যাত্রীরা অভিযোগ করে বলেন, অধিকাংশ বাস নিয়ম মেনে চলছে। অনেকে আবার বেশি আয়ের আশায় পাশাপাশি সিটে বসিয়ে যাত্রী নিচ্ছে। তবে সড়কে যত্রতত্র অবস্থা।

[৬] ট্রাফিক পুলিশ বলছেন, সড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট সৃষ্টি হয়েছে। যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ