শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন জানালেন ভাই শামীম এস্কান্দার, বিষয়টি ইতিবাচকভাবে দেখছে সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] বুধবার রাত সাড়ে ১১টায় আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, আইনে যে পর্যায়ে আছে কীভাবে কী করা যেতে পারে সেজন্য আবেদন আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তাদের মতামত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

[৩] তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার জানিয়েছেন, তার বিদেশে চিকিৎসা করা দরকার। প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক। আমরা পজিটিভলি দেখছি বলেই দণ্ডাদেশ স্থগিত করে তার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তিনি যেনো তার পছন্দ মতো, তার চাহিদা অনুযায়ী উন্নত চিকিৎসা পান -সেটির ব্যবস্থা করার জন্য আবেদন আইন মন্ত্রীর কাছে পাঠিয়েছি।

[৪] কোন দেশে বেগম জিয়া চিকিৎসা নিবেন সে বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমরা এখনো চিঠিটা ভালো করে দেখতে পারি নাই। আসার সঙ্গে সঙ্গে প্রসেস করতে পাঠিয়ে দিয়েছি।

[৫] এর আগে বুধবার রাত আটটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ধানমন্ডির বাসায় যান বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়