শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর রামপুরার দক্ষিন বনশ্রী এলাকা থেকে শিশুকে ধর্ষণের অভিযোগে রাসেল ওরফে রশিদ (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার দুপুরে দক্ষিন বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, সোমবার সবুজবাগ এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রাসেল। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুটির পরিবার। মামলার পর থেকে রাসেল পলাতক ছিলেন। মামলার তদন্তালে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-৩ এর একটি দল দক্ষিন বনশ্রী এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবুজবাগ থানার এসআই মঞ্জুর রহমান জানান, সোমবার সকালে শিশুটির মা নাস্তা বানাচ্ছিলেন। শিশুটি পাশেই খেলছিলো। কিছুক্ষণ পর নাস্তা বানানো শেষ হলে পরে শিশুটিকে খুজে না পেয়ে পাশের বাসায় গিয়ে দরজার পর্দা সড়িয়ে দেখেন ওই বাসার ভাড়াটিয়া রাসেল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। পরে তিনি চিৎকার করলে রাশেদ পালিয়ে যায়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পায় পুলিশ।

রাশেদ একটি এসি মেরামতের দোকানে কাজ করেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে ওই বাসায় থাকে রাশেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়