শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১২:৫৭ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৪-৭-৮’ নিঃশ্বাস প্রক্রিয়া কী? করোনায় কেন বাড়ছে এর গুরুত্ব?

আতাউর অপু: মহামারির সময়ে নানা কারণে ঘুম কমছে অনেকেরই। একদিকে বাড়ি থেকে না বেরোতে পারার ফলে অবসাদ, অন্যদিকে কাজ নিয়ে অনিশ্চয়তা। উদ্বেগে সময় কাটাচ্ছেন একটা বড় অংশের মানুষ। এরই প্রভাব পড়ছে ঘুমের উপর।

কিন্তু ঠিক করে ঘুমাতে না পারলে কজকর্ম করার শক্তিটাই চলে যাবে। ফলে ঘুম দরকার। এই কারণেই জনপ্রিয় হচ্ছে ‘৪-৭-৮’ নিঃশ্বাস পদ্ধতি। ঘুমাতে সাহায্য করতে পারে এটি। তেমনই দাবি আমেরিকার চিকিৎসক অ্যান্ড্রু ভাইল এর।

ঘুম বিশেষজ্ঞ অ্যান্ড্রু কয়েক বছর আগে ঘুমিয়ে পড়ার এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। তখন এটি তেমনভাবে জনপ্রিয় না হলেও, হালে মহামারির সময়ে জনপ্রিয় হয়েছে এটি। কী এই পদ্ধতি?

প্রথমে চিৎ হয়ে শুয়ে নিঃশব্দে ৪ সেকেন্ডের একটি নিঃশ্বাস নিতে হবে। মুখ যেন বন্ধ থাকে এই সময়। নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে।

এ বার বুকের মধ্যে সেই বাতাস ধরে রাখতে হবে ৭ সেকেন্ড।

তার পরে এই বাতাস ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়তে হবে। ছাড়ার সময় শিস দেওয়ার মতো হালকা শব্দ করতে পারলে ভাল।

পুরো পদ্ধতিটি সব মিলিয়ে ৪ বার করতে হবে।

দেখা গেছে এই প্রক্রিয়ার ফলে দ্রুত ঘুম আসে। করোনার সময়ে যখন অনেকেরই ঘুম কমে গেছে, তখন বহু মানুষই দ্বারস্থ হচ্ছেন এই প্রক্রিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়