শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামড়ে দেওয়া বিষধর সাপ নিয়ে হাসপাতালে যুবক!

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে সাপের কামড়ে বজলুল আহমেদ (৪০) নামের এক ব্যক্তি আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজেই সাপটিকে পিটিয়ে হত্যা করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বজলুর আহমেদ। তিনি বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এসময় আমার পায়ে কয়েক জায়গায় একটি সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, ‘সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা বজলুর আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়