শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ ও ডিএনসির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক পাঁচ

সুজন কৈরী: [২] রাজধানীর কদমতলী, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

[৩] ডিএনসির ঢাকা মেট্রো উপ-অঞ্চল উত্তর বিভাগের সহকারী পরিচালক মেহেদি হাসান, বলেন, শনিবার ডিএনসির রমনা সার্কেল পরিদর্শক এ কে এম কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বাড্ডা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালায়। এ সময় নাহিদ (২৫) ও আপন (৩৫) নামের দুজনকে ৬১০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সার্কেলের উপপরিদর্শক মোশারফ হোসন বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

[৪] ডিএমপি কদমতলী থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, শুক্রবার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ মিজান সরকার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে।

[৫] ওসি আরও জানান, কদমতলীর শনির আখড়া ও মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইউনিষ্টিটিউট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আবুল কাশেম ও সোহেল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়