শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৯৩ হাজার ছাড়াল

মহসীন কবির: [২] যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার একদিনে বিশ্বজুড়ে মারা গেছে ১৪ হাজার দুইশ ৪৩ জন। একদিনে শনাক্ত আট লাখ ৭০ হাজারের বেশি।

[৩] মোট শনাক্ত ছাড়িয়েছে ১৫ কোটি ১৯ লাখ। ব্রাজিলে একদিনে মারা গেছে দুই হাজার আটশ ৭০ জন। এ নিয়ে ব্রাজিলে মোট মারা গেল চার লাখ চার হাজার দুইশ ৮৭ জন।

[৪] যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ানোয় বিক্ষোভ করেছে দেশটির রিও ডি প্যাজ এনজিওর কর্মীরা। কোপাচাবানা সৈকতে মৃতদেহ বহনের 'বডি ব্যাগ' বিছিয়ে এ বিক্ষোভ জানায় তারা। পাকিস্তানে প্রথমবারের মত করোনা ভাইরাসের ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরণ শনাক্ত হয়েছে। ভারতের প্রতিবেশী দেশটিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। অন্যদিকে পেরুতে টিকার দাবিতে বিক্ষোভ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়