শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএল ছেড়ে পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন শাকিব ও রাসেল

ডেস্ক রিপোর্ট : আইপিএল শেষ হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সকে মাঝপথে ছেড়ে পাকিস্তান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান। খাদের কিনারা থেকে উঠে দাঁড়িয়েও নাইটরা প্লে-অফে যায়, সেই ম্যাচগুলোতে রাসেল ও শাকিবকে পাবে না কেকেআর। আর নাইটদের খেলায় কোনও উন্নতি না ঘটলে আগামী ২১ মে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে এ বারের আইপিএল অভিযান শেষ করবে বেগুনী ব্রিগেড। সেক্ষেত্রে রাউন্ড রবিন লিগের সব ম্যাচেই রাসেল ও শাকিবকে পাবে কলকাতা। করোনার জন্য বাতিল হয়ে যাওয়া পিএসএল-এর বাকি অংশে এই দুই ক্রিকেটার খেলবেন।

পাকিস্তান সুপার লিগে টম ব্যান্টনের বদলি হিসেবে রাসেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলবেন। অন্যদিকে রশিদ খানের বদলে শাকিব লাহোর কালান্দার্সে যোগ দেবেন। আগামী ২ জুন থেকে পিএসএল-এর বাকি অংশ শুরু হবে। চলবে ২০ জুন পর্যন্ত। তবে কঠিন জৈব বলয়ের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ার জন্য সব ক্রিকেটারকে ২৩ মের মধ্যে নিজ নিজ দলে যোগ দিয়ে সাত দিনের নিভৃতবাসে চলে যেতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়ে সরকারি ঘোষণা করা হয়েছে।

৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে একেবারে ধুঁকছে কেকেআর। অইন মর্গ্যানের দলকে এখনও ৭ ম্যাচ খেলতে হবে। শেষ চারে যেতে হলে নাইটদের এখন প্রতিটা ম্যাচই মরণ বাঁচন। পরপর জয় পেলে শেষ চারের টিকিট পাবে কলকাতা, যেটা এই মুহূর্তে বেশ কঠিন।
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়