শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগল খুঁজতে বাংলাদেশে ঢুকে পড়লেন ভারতীয় নারী

ডেস্ক নিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশাকোটাল সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ময়না বিবি (৩৫) নামে ভারতীয় এক নারীকে আটক করছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। ভারতের কুচবিহার জেলার সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে তার বাড়ি। ছাগল খুঁজতে খুঁজতে ভুলবশত বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেন বলে দাবি করেছেন ময়না বিবি।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে খালিশাকোটাল গ্রামে অবৈধভাবে প্রবেশ করলে বালারহাট বিওপির টহল দল তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোটাল গ্রামের তফুর উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে। ছাগল খুঁজতে খুঁজতে ভুলক্রমে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেছেন।

পরে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৫ এর ২ এস সাব-পিলারের পাশে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতের বসকোটাল বিওপির বিএসএফ সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদলিপি ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়