শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমক্যাব সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ডিইউজে কার্যালয়ে ভারতীয় গুমাধ্যমের সাংবাদিকদের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ।

[৪] এ সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক মীর আফরোজ্জামান, কোষাধ্যক্ষ আমিনুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু আলী, নির্বাহী সদস্য মনজুর আহমেদ অনিক, সদস্য বিশ্বজিৎ দত্ত, শাহিন চৌধুরী ও জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

[৫] সুরক্ষা সমগ্রীর মধ্যে তিন ধরণের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল প্যাড ছাড়ও পাল্স অক্সিমিটার দেওয়া হয়েছে।

[৬] এ সময় ইমক্যাব সভাপতি বাসুদেব ধর বলেন, প্রতিমুহুর্তে সংক্রমণের ঝুঁকির মধ্যে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। এই দুঃসময়ে আমাদের সদস্যদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।

[৭] অনুষ্ঠানে ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মাঝে ইমক্যাব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এটা সুন্দর উদ্যোগ। ইমক্যাব খুবই সক্রিয় ভুমিকা পালন করছে। গত কমিটি খুবই ভালো কাজ করেছে, আগামীতে নতুন কমিটি আরও ভালো কাজ করবে, সেই প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়