শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চান ড. কামাল

শিমুল মাহমুদ: [২] চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এই দাবি জানান।

[৩] পহেলা মে উপলক্ষে সকল শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে কামাল হোসেন বলেন, করোনায় লকডাউনের মধ্যে শ্রমিকরা দুঃসহ জীবন কাটাচ্ছে। পরিবহন-লঞ্চসহ দিনমজুরদের কোন সহায়তা ছাড়া লকডাউন তাদের জীবন আরো দুর্বিসহ করে তুলেছে। বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীনা কোম্পানির যৌথ উদ্যোগে পরিচালিত কয়লা বিদ্যুৎ প্লান্টে শ্রমিকদের বকেয়া বেতন ও যৌক্তিক শ্রম ঘণ্টার দাবিতে আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সরকার নির্বিকার, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

[৪] দেশে এখনও শ্রমঘণ্টা, কর্ম পরিবেশ, ন্যায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার চরমভাবে উপেক্ষিত উল্লেখ করে ড. কামাল বলেন, আমাদের দেশে যেখানে গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন নেই, সেখানে সুষ্ঠু অধিকার আশা করা, বাতুলতা মাত্র।
[৫] আমাদের দেশে গণতন্ত্র, ট্রেড ইউনিয়ন অধিকার,  সকল মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। তাই মে দিবসের অঙ্গীকার হোক জাতীয় ঐক্য গড়ে তোলা।

  • সর্বশেষ