শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:০৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে হিজড়াদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

খাদেমুল মোরসালিন শাকীর: কিশোরগঞ্জ বাজারে তৃতীয় লিঙ্গের (হিজড়া) দু’ গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার সময় কিশোরগঞ্জ বাজারে চাঁদা তুলতে আসে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সর্দার রানা (৫০) ও তার দলবল। এ সময় নীলফামারী জেলার জলঢাকা বাজার এলাকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সর্দার পূর্ণিমা (৫০) ও তার দলবল তাদের বাঁধা দিলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় জলঢাকার পূর্ণিমা (৫০),সূমি (৩৫), নদী (৪০) আহত হয়। এদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ণিমার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে ছত্রভঙ্গ করে।

জলঢাকা উপজেলার তৃতীয় লিঙ্গের শ্যামলী দাবী করে বলেন, তারা আমাদের সর্দার পূর্ণিমার কাছ থেকে ৮০ হাজার টাকা সহ গহনা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল সাথে কথা তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়