শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে এক কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলায় দুই শিশু নিহত

তাহমীদ রহমান: [২] বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চল গুয়ানচিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ১৬ শিশু। বিবিসি

[৩] আহত ১৬ শিশুকে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতি হয়েছে তবে স্থানীয় সময় বেলা দুইটায় বেলিয়ু শহরে ওই হামলায় দুই শিশু গুরুতর আহত হয় পরে তাদের মৃত্যুর খবর দেয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

[৪] হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি।

[৫] চীন কয়েক বছর ধরে স্কুলগুলিতে ছুরি হামলার মুখোমুখি হয়েছে। যারা হামলা চালিয়েছে তারা সাধারণত মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

[৬] চীনের স্কুল বাচ্চাদের উপর আগের মারাত্মক হামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরের ৮ শিশু হুবেই প্রদেশে মারা গিয়েছিল এবং উত্তর চীনের ২০১৮ সালে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির হামলায় ৯ জন বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়