শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসামে ভূমিকম্প, ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি ভবনে

রাকিবুল রিফাত: [২] শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আসাম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস রিখটার স্কেলে ৬ মাত্রার কথা বললেও ভারতের স্থানীয় সংস্থা বলছে, আসামে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ মাত্রা। ইন্ডিয়া টুডে

[৩] আসামের তেজপুর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় শোনিতপুরে। এর পর আরো কয়েকবার কম্পন অনুভূত হয়।

[৪] দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হয় কম্পন। কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আসাম ও গুয়াহাটিতে বেশ কিছু ভবনে ফাটল ও ক্ষয়ক্ষতি হয়। আফটার শকে ও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়