শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে ওই উপজেলার দুধসর একালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ফুরহরী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা বেগম (৪৫) ও ইনছান আলীর ছেলে সজিব হোসেন (৩৫) ও দুধসর গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রেনু বেগম (৪৫)। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বাংলানিউজকে জানান, বিকেলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে একটি প্রাইভেটকার যাচ্ছিলো। প্রাইভেটকারটি দুধসর একালায় পৌঁছালে বিপরীতগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়