শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার পাথরঘাটায় নিরাপদ পানি সরবরাহের উদ্বোধন

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় ৩ ইউনিয়নে নিরাপদ খাবার পানি সরবরাহের উদ্বোধন করা হলো।

[৩] বুধবার (২৮ এপ্রিল) বুধবার বেলা ১১ টায় সদর ইউনিয়ন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

[৪] জনসাস্থ প্রকৌশল এর অধীনে পরিশুদ্ধ পানীয় জলের এই কার্যক্রম চলবে দীর্ঘদিন। পাথরঘাটা সহ আশেপাশের এলাকায় মহামারী ডায়রিয়া ছড়িয়ে পড়ার পরে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পানির তীব্র সংকটকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আরও একটি সাপ্লাইয়ের কাজ চলছে দ্রুত গতিতে।

[৫] পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দোলা মল্লিক জানান,সাড়ে ৩হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গাড়ি তিনটি ইউনিয়নে ঘুরে ঘুরে খাবার পানি সরবরাহ করবে।

[৬] উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, পানি সংকট রোধে পাথরঘাটায় ৪৭টি খাস পুকুর সংস্কার করা হচ্ছে। এছাড়াও চরদুয়ানী, কাঠালতলী ও সদর ইউনিয়নে টিউবওয়েল স্থাপন করা যাচ্ছে না বিধায় ভ্রাম্যমাণ গাড়িতে পানীয় জল সরবরাহের উদ্ভোধন করা হয়েছে।

[৭] স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা মনে করেন মহামারী ডায়রিয়া রোধে এই কার্যক্রম বিশেষ ভুমিকা রাখবে । পাশাপাশি এই সরবরাহ দীর্ঘদিন চলোমান রাখার জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি করেন তারা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়