শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে করোনা ভাইরাসের টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ

গোপাল অধিকারী: [২] ঈশ্বরদীতে করোনা ভাইরাসের টিকার মজুদ না থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

[৪] আসমা খান জানান, এখন টিকার কোনো মজুত নেই। নতুন করে সরবরাহ না পাওয়া পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান সম্ভব নয়। নতুন করে ভ্যাকসিনের কোনো চালান আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।

[৫] পাবনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। উপজেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৬২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ১৭৩ জন। সে হিসেবে এখনও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেননি ৪ হাজার ৮৮৯ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়