শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে এভারকেয়ার হাসপাতাল এ নেয়া হবে খালেদা জিয়াকে

শিমুল মাহমুদ: [২] করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

[৩] ওই সূত্র জানায়, রাত আটটায় বেগম এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

[৪] দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন যাবত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোন তথ্য দিচ্ছেন না তার চিকিৎসকরা।

[৫] গতকাল রাত এগারোটার দিকে বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে দুইটায় বেগম খালেদা জিয়ার বাসা থেকে তারা বের হন।

[৬] বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ বলেন, ম্যাডামের ব্যাপারে কোন তথ্য দেয়া থাকলে আমরা ব্রিফ করে জানাবো।

[৭] রাতে বিএনপি চেয়ারপারসনকে এবার কেয়ার হসপিটালের নেয়া হচ্ছে কিনা, জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। যে সমস্ত উৎসাহী মানুষ আপনাদের এই সমস্ত তথ্য দেয় তাদেরকে জিজ্ঞেস করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়