শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ধাক্কা, ভারত থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের করোনা পরিস্থিতি প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে। যা রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। করোনার ধাক্কা সামলে এত বড় আয়োজন করতে পারবে তো ভারত?

[৩] আগামী অক্টোবরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। কিন্তু এখন বিকল্প ভাবতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সংস্থার একটি সূত্র জানিয়েছে, হাতে এখনও সময় আছে ছয় মাস। তাই এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়ার সময় হয়নি। তবে দেশটির পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

[৪] তবে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত না হলেও বিকল্প ভাবনা ঠিকই মাথায় রাখছে আইসিসি। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাশাপাশি ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও। সেক্ষেত্রে আরব আমিরাতকেই বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। কেননা সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং বিশ্বকাপ আয়োজনের সবরকম সুযোগ-সুবিধাও আছে। - জি নিউজ/ হিন্দুস্তানটাইমস/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়