শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৬ কোটি ডোজ দেবে যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] হোয়াইট হাউস জানায়, আসছে সপ্তাহে মার্কিন খাদ্য ও ঔষধ অধিদপ্তর (এফডিএ) এর পর্যালোচনার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার ১ কোটি ডোজ বিশ্বের কয়েকটি দেশে সরবরাহ করা হবে। এবং উৎপাদনের বিভিন্ন পর্যায়ে থাকা বাকি ৫ কোটি ডোজ আসছে মাসের মধ্যে প্রেরণ করা হবে। বিবিসি

[৩]মার্কিন অনুমোদনকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন না দিলেও দেশটি ইতোমধ্যে এই টিকার লাখ লাখ ডোজ আগাম মজুদ করে রেখেছে। যেখানে অন্য দেশগুলো টিকা পাচ্ছে না সেখানে টিকার বিপুল পরিমাণ এই মজুদের কারণে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।

[৪]যুক্তরাষ্ট্র মর্ডানা ও ফাইজার-বায়োএনটেকের টিকার ৬০ কোটি ডোজ পেয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার ব্যতীতই এই দুই সংস্থা থেকে প্রাপ্ত টিকা দেশটির সব বাসিন্দাদের দেয়ার জন্য যথেষ্ট। মে মাসের শেষ নাগাদ দেশের সব প্রাপ্ত বয়স্ক টিকার আওতায় চলে আসবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

[৫]এর আগে গত মার্চে মেক্সিকো ও কানাডাকে ঋণ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৪০ লাখ ডোজ পাঠিয়েছিলো যুক্তরাষ্ট্র।

[৬]কোন কোন দেশকে এই ৬ লাখ ডোজ টিকা দেয়া হবে তা এখনো জানায় নি দেশটি। সেই সঙ্গে এই টিকা অনুদান, ঋণ নাকি বিক্রি করা হবে তাও স্পষ্ট করে নি দেশটি।

[৭]তবে এই টিকার একটি সিংহভাগ ভারতে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা ফোনকলে ভারতকে জরুরি সহায়তা, অক্সিজেন, টিকার কাঁচামাল থেকে অন্যান্য চিকিৎসা সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

  • সর্বশেষ