শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানলে চিকিৎসা দিয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন, দেশের হাসপাতালগুলো সাত হাজার করোনা রোগীর সেবা দিচ্ছে।

[৩] তিনি বলেন, করোনা ভ্যাকসিন কবে আসবে সেটা বলা যাচ্ছে না। ইতোমধ্যে চীন, রাশিয়া ও আমেরিকার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। টিকা সময়মত না আসার ভ্যাক্সিনেশন ব্যাহত হচ্ছে। ভ্যাকসিনের জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

[৪] প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ ২৪ থেকে ১৩-তে নেমে এসেছে। লকডাউনের বড় ফল পেয়েছি। কিন্তু লকডাউন তো সব সময় হতে পারে না। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি মানা এবং অনুষ্ঠানে না যাওয়ার মতো দীর্ঘমেয়াদি উপায় মেনে চলতে হবে।

[৫] তিনি আরও বলেন, করোনার সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) কীভাবে আসলো সেটা জানা উচিত। না হলে আমরা থার্ড ওয়েভের দিকে যাবো।

[৬] অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, দেশে গ্যাস অক্সিজেনের অভাব নেই। শুধু করোনাকালে আমদানি করার প্রয়োজন হয়েছিল লিকুইড অক্সিজেন।

[৭] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সারাবছর ভারত থেকে অক্সিজেন আমদানি করি না। এই করোনার সময় যখন সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল তখন প্রতিদিন আমরা আমদানি করেছি। কিন্তু গত চার পাঁচ দিন কোনও অক্সিজেন আসছে না, আমরা তো চলছি। আমাদের তো অক্সিজেনের অভাব নেই। আমরা তো শুধু লিকুইড অক্সিজেন দিয়ে কাজ করি না। সেন্ট্রাল অক্সিজেন লাইন তো নতুন হলো, এর আগেও হাসপাতালে অক্সিজেন ছিল। সেগুলোর কিছু লিকুইড অক্সিজেন, আর বেশিরভাগই ছিল গ্যাস অক্সিজেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়