শিরোনাম
◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় ৫০ লাখ মার্কিন নাগরিক কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন না

রাশিদুল ইসলাম : [২] সিডিসি’র হিসেবে ১৪ কোটি মার্কিন নাগরিক কোভিড টিকার প্রথম ডোজ দিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৯ কোটি মার্কিনী দ্বিতীয় ডোজ নিয়েছেন। কিন্তু যারা টিকা দিয়েছেন তাদের ৮ শতাংশ অর্থাৎ প্রায় ৫ মিলিয়ন মার্কিন নাগরিক দ্বিতীয় ডোজটি নিচ্ছেন না। এবং এদের সংখ্যা বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস/স্পুটনিক

[৩] যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ফাইজার বা মর্ডানার প্রথম টিকা দেওয়ার পর দ্বিতীয় টিকা না নেওয়ার লোকের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

[৪] টিকা না নেওয়ার একাধিক কারণের মধ্যে কোনো কোনো ভ্যাকসিন সরবরাহে ঘাটতি, ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাধা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতা, ফার্মেসি থেকে দ্বিতীয় টিকা নিতে গেলে অন্য কোম্পানির টিকা ধরিয়ে দেওয়ার বিষয়গুলো রয়েছে।

[৫] এছাড়াও, কিছু মানুষ প্রথম টিকাটি নেওয়ার পর যথেষ্ট সুরক্ষিত বোধ করার কারণে বা পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে বা ফ্লু’র লক্ষণগুলির মতো উপসর্গ জেনে দ্বিতীয় টিকাটি নিতে অনাগ্রহ বোধ করে।

[৬] বিশেষজ্ঞরা বলছেন দুটি টিকার তুলনায়, একটি টিকা নেওয়ার পর দুর্বল প্রতিরোধ ক্ষমতা থাকায় এমন ব্যক্তিকে কোভিড সংক্রমণে আরও বিপজ্জনক পরিস্থিতির ভেতর ফেলে দেয়। একটি শট মারাত্মক করোনভাইরাস সিনড্রোমগুলি থেকে কেবল আংশিকভাবে রক্ষা করতে পারে।

[৭] গত সপ্তাহে জনসন এন্ড জনসন টিকার ওপর থেকে স্থগিতাদের প্রত্যাহার করে নেয় মার্কিন সরকার। এ টিকা নেওয়ার পর রক্তে জমাট বাধা বা কিছু উপসর্গ দেখা গেলে তা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়