শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ডে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

তাহমীদ রহমান: [২] দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপের দেশ সুইজারল্যান্ডে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে একজন রোগী শনাক্ত করা হয়েছে। মেডিকেল এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

[৩] এক টুইট বার্তায় সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব পাবলিক হেলথ জানিয়েছে, সম্প্রতি ইউরোপীয় একটি দেশের বিমানবন্দরে ট্রানজিটের পর সুইজারল্যান্ডে প্রবেশ করা এক যাত্রীর শরীরে ভাইরাসের এই ধরনটি পাওয়া গেছে।

[৪] বিএজির মুখপাত্র ড্যানিয়েল ডাওয়ালডার এএফপিকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের উদ্দেশে বিমানে ওঠার আগে ওই ব্যক্তি ইউরোপীয় একটি দেশে ফ্লাইট পরিবর্তন করেছিলেন।

[৫] ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত মার্চ মাসের শেষের দিকে ভারতে করোনার নতুন ও ডবল মিউটেশনের খোঁজ মেলে।

[৬] বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, করোনার এই নতুন ধরনটি তুলনামূলকভাবে বেশি সংক্রামক। শুধু তাই নয়, টিকা গ্রহণ করা ব্যক্তির রোগ প্রতিরোধও ক্ষমতা কিছুটা হলেও ভাঙতে সক্ষম ভাইরাসের নতুন এই ধরনটি। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের ডবল মিউটেশান। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়